Thursday, June 25, 2026

কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ১ জইশ জঙ্গি

Date:

Share post:

ফের গুলির শব্দে ঘুম ভাঙলো উপত্যকাবাসীর। রবিবার জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) শ্রীনগরে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে খতম হলো পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের(Jaish e Mohammed) এক জঙ্গি(Terrorist)।

কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীনগরের(Srinagar) হারওয়ান অঞ্চলে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে রবিবার ভোর রাতে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান সেনা উপস্থিতি টের পেয়ে এবং পিছু হটবার জায়গা না পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়। পরে জানা যায় ওই জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য। এখনো পর্যন্ত গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে সেনাবাহিনী ও পুলিশের তরফে চলছে তল্লাশি। অনুমান করা হচ্ছে আরও বেশ কয়েকজন জঙ্গি এই এলাকায় লুকিয়ে রয়েছে।

আরও পড়ুন:KMC Elections: কলকাতার পুরভোটে বিচ্ছিন্ন অশান্তি, বোমার আঘাতে গুরুতর জখম ১ ভোটার

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে উপত্যকায় একের পর এক সন্ত্রাসবাদি হামলা চালাচ্ছে জঙ্গিরা। সম্প্রতি শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন দুই পুলিশ কর্মী। আহত হয়েছেন আরো ১২ জন। এই ঘটনার পর জোরকদমে উপত্যাকায় শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান। রবিবার মিলল তারই সাফল্য।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...