Wednesday, May 6, 2026

Winter: শৈত্যপ্রবাহের জেরে কাঁপছে উত্তরভারত, রাজধানীতে তাপমাত্রা ৩.১ ডিগ্রি

Date:

Share post:

হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা। শৈত্যপ্রবাহের জেরে কাঁপছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। কাশ্মীর, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের একাংশে গত কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নীচে নেমে গিয়েছে। সোমবার রাজধানীতে পুরনো রেকর্ড ভেঙে তাপমাত্রা নেমেছে ৩.১ ডিগ্রিতে।


আরও পড়ুন:Weather Forecast:ইনিংসের শুরুতেই ছক্কা হাঁকাচ্ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ডিগ্রিতে


গত কয়েক দিনে শৈত্যপ্রবাহের জেরে শ্রীনগরের রাতের তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রিতে পৌঁছেছে। পহেলগামে তা নেমেছে মাইনাস ৭.৪ ডিগ্রিতে। লাদাখে তা ইতিমধ্যেই পৌঁছেছে মাইনাস ১৯ ডিগ্রিতে। হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশও বরফে ঢেকেছে। তবে ২২ ডিসেম্বরের পর থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে বলে জানিয়েছে আবহাবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বড়দিনের সময়ে হয়ত সর্বনিম্ন তাপমাত্রাও একটু বাড়বে। যার জেরে কিছুটা হলেও স্বস্তি পাবেন রাজধানীর বাসিন্দারা।

উত্তরভারতের হাড়কাঁপানো ঠান্ডার জেরে বঙ্গে ঢুকছে উত্তুরে হাওয়া। যার জেরে কলকাতা-সহ জেলাগুলিতেও অব্যাহত রয়েছে পারদপতন।পৌষের শুরুতেই শুরু হয়েছে পারদপতন। কলকাতায় আজ তাপমাত্রা নেমে ১১ ডিগ্রিতে ঠেকেছে।

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...