Tuesday, June 23, 2026

Weather Forecast:ইনিংসের শুরুতেই ছক্কা হাঁকাচ্ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ডিগ্রিতে

Date:

Share post:

ইনিংসের শুরুতেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শীত। গত সপ্তাহতেই তাপমাত্রা নেমেছিল ১৩.৫ ডিগ্রিতে । আজ তাপমাত্রার পারদ আরও বেশ কিছুটা নেমেছে। ফলে জমিয়ে শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী। এর জেরে গত সপ্তাহের পরিসংখ্যান পিছনে ফেলে সোমবারই হল যে মরসুমের শীতলতম দিন।

আরও পড়ুন:Weather Forecast: ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত, হু হু করে তাপমাত্রা কমবে রাজ্যেও

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ থাকবে পরিষ্কার। রৌদ্রোচ্ছল আবহাওয়াই থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে হবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকেও ৪ ডিগ্রি কম। এ মরসুমে এই প্রথম মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রির ঘরে।
কলকাতার মত শীতে কাঁপছে জেলাগুলিও। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩-এর মধ্যে ঘোরাফেরা করছে।পিছিয়ে নেই দক্ষিণবঙ্গের জেলাগুলি।সবমিলিয়ে পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে।



Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...