Monday, May 11, 2026

বিজেপি ভোকাট্টা, সিপিআইএম নো পাত্তা: মমতা

Date:

Share post:

বিজেপি (BJP) ভোকাট্টা, সিপিআইএম (CPIM) নো পাত্তা। পুরভোটে গণতন্ত্রের জয়ে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মমতা বলেন, “কলকাতার নাগরিকবৃন্দ যে ভাবে ভোটে আমাদের সমর্থন করেছেন, আমি সকল মা মাটি মানুষকে, আমার প্রণাম অভিনন্দন, সালাম জানাই। ”

আরও পড়ুন-Firhad Hakim:‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়’, কলকাতা পুরভোটের জিতে দলনেত্রীকে কৃতজ্ঞতা জানালেন ববি

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, “এই নির্বাচনে গণ উৎসবের গণতন্ত্রের জয়। এটাই মানুষ গণতন্ত্রে বেশি আশা করে। নির্বাচন হয়েছে উৎসবের মতো করে। আমি যেহেতু আজ কামাখ্যায় যাচ্ছি তাই যাওয়ার আগে যতটা পারলাম দেখা করে গেলাম।”

আরও পড়ুন-ইউনেস্কোর  স্বীকৃতি পেয়েছে  দুর্গাপুজো, উদযাপনে আয়োজন পদযাত্রার

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো (Trinamool Congress Supremo) আরও বলেন, “আপনাদের জানিয়ে গেলাম আমরা মা মাটি মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ। মা মাটি মানুষ আমাদের যত সমর্থন করবেন আমরা তত মা মাটি মানুষের কাছে মাথা নত করে আমরা আরও বেশি করে কাজ করব। কলকাতা আমাদের গর্ব। বাংলা আমাদের গর্ব। কলকাতা এবং বাংলা সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এটা আমরা বিশ্বাস করি।”

এখনও কলকাতা পুরভোটের গণনা শেষ হয়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত, ১৩৩ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি ৩ টি, বাম ৩ টি, কংগ্রেস ২টি ও অন্যান্য ৩ টি।

আরও পড়ুন-দেশের কতগুলি বেসরকারি সংস্থাকে ব্যাংকিং লাইসেন্স দেওয়া হয়েছে? সৌগতর প্রশ্নে জানাল কেন্দ্র

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...