Saturday, May 16, 2026

পশ্চিমী ঝঞ্ঝায় চড়ছে পারদ, বড়দিনের আগে উষ্ণতা বাড়ছে শহরের

Date:

Share post:

বড়দিনের(Christmas day) আগে আবহাওয়া দফতরের(weather office) পূর্বাভাস সত্যি করে তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে শহরের। আপাতত তা কমার কোনওরকম লক্ষণ নেই। বছর শেষে শীতবিলাসীদের জন্য এমনই দুঃসংবাদ দিল হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্চা। যার জেরে শেষ দু’দিনে খানিকটা হলেও বেড়েছে রাজ্যের তাপমাত্রা। চলতি সপ্তাহের শুরুতে কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রিতে। শুক্রবার তা বেড়ে হয়েছে ১৩.৬ ডিগ্রি, যা অবশ্য স্বাভাবিকের থেকে ১ ডিগ্ৰি কম। রাত পোহালেই বড়দিন। জানা যাচ্ছে, বড়দিনে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। ফলে বছরশেষের দিনগুলিতে শীতের দেখা মিলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:Fire in Launch: শেষ রাতে মাঝনদীতে লঞ্চে আগুন, ৩০ জন পুড়ে ছাই

এদিকে আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাত হতে পারে। ফলস্বরূপ বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরে বাতাস। যার জেরে শহরে তাপমাত্রার পারদ বাড়বে। যদিও উত্তরে হওয়ার বাধা কেটে গেলে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে শহরে।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...