Saturday, March 14, 2026

Howrah-Bali: কাটল হাওড়া পুরভোট জট, সংশোধনী বিলে স্বাক্ষর রাজ্যপালের

Date:

Share post:

হাওড়া পুরভোট নিয়ে জটিলতা কাটল। অবশেষে হাওড়া (Howrah) পুরসভা সংশোধনী বিল ২০২১-এ স্বাক্ষর করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্য নির্বাচন কলেন রামিশনের (Election Commission) তরফে দেওয়া হলফনামায় এ কথা জানানো হয়েছে। রাজ্যপাল স্বাক্ষর করায় বিলটি আইনে পরিণত হয়েছে। ফলে হাওড়ায় পুরসভার ভোট নিয়ে কোনও জটিলতা থাকল না। 22 জনুয়ারি হাওড়া পুরসভায় ভোট। 27 ফেব্রুয়ারি ভোট বালি পুরসভায়।

এলাকার উন্নয়নের স্বার্থে মাসকয়েক আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ১৩২ বছরের বালি পুরসভাকে হাওড়া থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয় হাওড়া পুরসভা সংশোধনী বিল ২০২১। হাওড়া পুরসভার পুনর্বিন্যাসের কথা রয়েছে ওই বিলে। সেটি রাজ্য সরকারের তরফে পাঠানো হয় রাজভবনে। কিন্তু রাজ্যপাল বিলে সই না করায় সমস্যায় পড়ে রাজ্য নির্বাচন কমিশন। কারণ, কলকাতা এবং হাওড়া পুরভোট একসঙ্গে করার প্রস্তাব ছিল রাজ্য নির্বাচন কমিশনের। কিন্তু রাজ্যপালের স্বাক্ষর না হওয়ায় হাওড়া পুরভোট করানো যায়নি। ১৯ ডিসেম্বর কলকাতায় ভোট হয়। বাকি পুরসভাগুলির ভোট নিয়ে বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দেয় কমিশন। সেখানেই জানানো হয়, হাওড়া পুরসভা সংশোধনী বিল ২০২১-এ স্বাক্ষর করেছেন ধনকড়। ফলে আগামী দুটি পুরভোটের দিন হাওড়া ও বালি পুরসভার ভোট হবে বলে জানিয়েছে কমিশন।

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...