Monday, May 25, 2026

বিরাট-সৌরভ প্রসঙ্গে মুখ খুললেন শাস্ত্রী

Date:

Share post:

এই মুহুর্তে সরগরম সৌরভ গঙ্গোপাধ্যায়-বিরাট কোহলি (Sourav Ganguly-Virat Kohli)  দ্বৈরথ। সৌরভ-বিরাট দ্বৈরথ নিয়ে কেউ বিসিসিআই প্রেসিডেন্টের পক্ষে দাঁড়ালেও, কেউ আবার পক্ষ নিচ্ছেন বিরাট কোহলির। আর এবার বিরাট-সৌরভ প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। আর ক্ষেত্রে প্রাক্তন ছ‍াত্র বিরাটের কোহলির পাশে টিম ইন্ডিয়ার প্রাক্তন হ‍েডস‍্যার।

 

এদিন এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন,” বিরাট এই বিষয়ে নিজের পক্ষের বক্তব্য জানিয়েছে। এখন বোর্ড সভাপতির উচিত নিজের বক্তব্য পরিষ্কার করা। আরও ভালভাবে কথাবার্তার  মাধ্যমে এই পরিস্থিতি এড়ানো যেত বলে আমি মনে করি।”

টি-২০ ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট। এরপরই একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিরাটকে। বিরাটকে নেতৃত্ব থেকে সরানোর পরে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট বলেছিলেন, টি-২০ নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে নিষেধ করা হয়েছিল কোহলিকে। এরপরই দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিরাট জানিয়ে দেন, কোনও ভাবেই তাঁকে টি-২০ দলের নেতৃত্বের পদে থেকে যেতে বোর্ডের কোন কর্তারা কেউ অনুরোধ করেননি ।

আরও পড়ুন:Kl Rahul: প্রথম টেস্টে নামার আগে রাহানের প্রশংসায় রাহুল

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...