Tuesday, June 23, 2026

I-League: রবিবার থেকে শুরু আইলিগ, প্রথম ম‍্যাচে ইন্ডিয়ান অ্যারোজের মুখোমুখি ট্রাউ এফসি

Date:

Share post:

রবিবার থেকে শুরু হচ্ছে ২০২১-২০২২ আইলিগ (I-League 2021-2022)। আইলিগের প্রথম ম‍্যাচে ইন্ডিয়ান অ্যারোজের মুখোমুখি ট্রাউ এফসি। মোহনবাগান মাঠে হতে চলেছে এই ম‍্যাচ। ওপরদিকে একই দিনে কল্যাণী স্টেডিয়ামে বিকেলে গত মরশুমের চ‍্যাম্পিয়ন গোকুলম এফসি খেলবে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। সন্ধ্যায় রাজস্থান ইউনাইটেড এফসির মুখোমুখি রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। বাংলার দল মহমেডান স্পোর্টিং ক্লাবের  প্রথম ম্যাচ সোমবার। প্রতিপক্ষ সুদেবা এফসি।

প্রথম ম‍্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নামার আগে গত বারের চ্যাম্পিয়ন গোকুলম এফসির কোচ ভিসেনসো আলবের্তো বলেন, “গত মরসুমে আই লিগে চার্চিল ছিল আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। যদিও এই মুহূর্তে নিজেদের দল নিয়েই ভাবছি। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তা হলে জিততে সমস্যা হবে বলে মনে হয় না। আমরা প্রথম ম‍্যাচে জিতেই মাঠ ছাড়থে চাই।”

ওপর দিকে চার্চিল ব্রাদার্সের কোচ পেত্রে জিজিউ গোকুলামের বিরুদ্ধে নামার আগে বলেন, “প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয়। তার উপরে গোকুলম গত বারের চ্যাম্পিয়ন দল। আমাদের নিজেদের খেলা খেলতে হবে। আমরা এর বাইরে কিছু ভাবছি না।”

আরও পড়ুন:Breakfast Sports:  ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...