Saturday, May 16, 2026

Salman Khan: সলমানকে বিষাক্ত সাপের কামড়, ভর্তি করাতে হল হাসপাতালে

Date:

Share post:

বিষাক্ত সাপের কামড় খেয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলিউড তারকা সলমন খান (Salman Khan)। ফার্ম হাউজে সাপে কামড়াল (Snake Byte) সলমনকে। রবিবার সকালেই ঘটে দুর্ঘটনাটি।

জানা গিয়েছে, আজ রবিবার সকালে নবি মুম্বইয়ে তাঁর পানভেল ফার্ম হাউজে ছিলেন সলমান। সেখানেই এই বিপত্তি ঘটে। জখম অভিনেতাকে চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে বিষ নিরোধক ওষুধ দিয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর স্থিতিশীল
সলমান। সাপটি বিষধর ছিল না বলেই দাবি চিকিৎসকদের। তবে কোনওরকম ঝুঁকি না নিয়ে বেশ কয়েক ঘণ্টা তাঁকে পর্যবেক্ষনে রাখেন ডাক্তারেরা। এরপর বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয় অভিনেতাকে।

উল্লেখ্য, আগামিকাল সলমান খানের জন্মদিন। প্রতিবছরের মতো এবারও বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকে নিয়ে সেলিব্রেশনের জন্য নিজের ফার্ম হাউসে হাজির হয়েছিলেন সলমান। আজ রাত থেকেই পার্টি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তারই মাঝে এমন বিপত্তি ঘটে যায়।

 

Related articles

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...