Tuesday, May 19, 2026

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মাঠেই মৃত্যু আলজেরিয়া ফুটবলারের

Date:

Share post:

ম‍্যাচ চলাকালীন মাঠে মৃত্যু হল এক ফুটবলারের। ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার( Algerian) ঘরোয়া লিগে। আলজেরিয়ার ঘরোয়া লিগের খেলা চলাকালীন নিজের দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় আলজেরিয়া ফুটবলার সোফিয়ানে লৌকারের। তার কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর।

এদিন স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার খেলা চলাকালীন ফুটবল ক্লাব এমসি সাইদার অধিনায়ক লৌকারের সঙ্গে তাঁর দলের গোলরক্ষকের সংঘর্ষ হয়। এরপর মাঠেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পরে ফের খেলা শুরু করেন লৌকার। কিন্তু দশ মিনিট পরে ফের মাঠের মধ্যে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। পরে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ়ত্যু হয়েছে লৌকারের। এই খবর আসার পরে বন্ধ হয়ে যায় খেলা। কান্নায় ভেঙে পড়েন দু’দলের ফুটবলাররা।

আরও পড়ুন:Virat Kohli: টসে জিতে কেন ব‍্যাট নিলেন বিরাট? জানালেন ভারত অধিনায়ক

Related articles

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...