Thursday, May 14, 2026

Corona:ফের ভয় ধরাচ্ছে করোনা,সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই নাইট কার্ফু জারি রাজধানীতে

Date:

Share post:

ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত একদিনে দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৯০ জন। তার মধ্যে ওমিক্রনে আক্রান্ত ৭৯। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সপ্তাহের শুরুতেই নাইট কার্ফু জারি করেছে দিল্লি প্রশাসন। রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু।

আরও পড়ুন:Weather Forecast:আরও বাড়ল তাপমাত্রা, শীতেও ফের বৃষ্টির পূর্বাভাস

রাজধানীতে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ।বড়দিনের পরের দিন দিল্লিতে নতুন করে ২৯০ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে দিল্লির করোনা পজিটিভিটি রেট বেড়ে ০.৫৫ শতাংশ হয়েছে। যা অত্যন্ত চিন্তার বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।ই মুহূর্তে দিল্লিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,১০৩ জন। এর মধ্যে ৫৮৩ জন হোম আইসোলেশনে রয়েছেন।দিল্লি প্রশাসন সূত্রে খবর, এভাবে যদি আক্রান্তের সংখ্যা বাড়ে তবে রাজধানীতে শীঘ্রই হলুদ সতর্কতা জারি হবে। পাশাপাশি অনান্য কড়া বিধিনিষেধও আরোপ করার কথা ভাবা হয়েছে।

করোনারা দ্বিতীয় ঢেউ থিতিয়ে যাওয়ার পর এক এক করে বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছিল দিল্লি প্রশাসন। কিন্তু দাপিয়ে বাড়ছে ওমিক্রন। করোনার নতুন এই স্ট্রেনে আক্রান্ত হচ্ছে একের পর এক। তাই করোনা সংক্রমণের উপর নিয়ন্ত্রণের রাশ টানতে নতুন করে একগুচ্ছ বিধিইনিশেধ আরোপ হতে চলেছে।

সপ্তাহের শুরুতেই শহরের রেস্টুরেন্টগুলি রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে। এক্ষেত্রে নেওয়া যাবে ৫০ শতাংশ গ্রাহক। পাশাপাশি বারগুলি খোলা থাকবে বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। বন্ধ করে দেওয়া হবে মাল্টিপ্লেক্স ও সিনেমা হলগুলি। বন্ধ হবে অডিটোরিয়াম ও ব্যাঙ্কোয়েট। বন্ধ থাকবে স্পা, জিম, সুইমিং পুল।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...