Tuesday, May 12, 2026

Tiger:অবশেষে খাঁচাবন্দি কুলতলির বাঘ

Date:

Share post:

৬ দিন পর শেষমেশ কাবু করা গেল কুলতলির বাঘকে। পটকা, জমকামান, ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে খাঁচাবন্দি করা হয় দক্ষিণরায়কে। বাঘটিকে লক্ষ্য করে ২ টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। এরপরই কাবু হয় বাঘটি। মঙ্গলবার সকালে কুলতলির মেরিগঞ্জ-২ এর শেখপা়ড়া এলাকা লাগোয়া জঙ্গল থেকে ধরা হয়েছে বাঘটিকে। এরপর সেটিকে খাঁচাবন্দি করেন বনদফতরের কর্মীরা।

আরও পড়ুন:Sourav Ganguly: করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

বনদফতরের সূত্রের খবর, বাঘের পায়ে নীচে ও কাঁধে দুটি গুলি করা হয়।এরপর বাঘটি নিস্তেজ হয়ে পড়ে এবং তীব্র গর্জন করতে শুরু করে। সঙ্গে সঙ্গে বাঘটিকে খাঁচাবন্দি করেন বনদফতরের কর্মীরা। আপাতত সেটিকে সরকারি পশু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে । সেখানে তার সমস্তরকম পরীক্ষা করা হবে। বাঘটি শারীরিকভাবে সুস্থ থাকলে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনদফতর। তবে পাঁচদিন ধরে অভুক্ত থাকায় বাঘটি ক্ষুদার্থ থাকবে বলেই জানিয়েছেন পশু চিকিৎসক। তাই সেটিকে খাওয়ানোর পরই জঙ্গলে ছাড়া হবে।

প্রসঙ্গত, গত বুধবার জঙ্গল ছেড়ে মৈপীঠে ঢুকে পড়ে একটি বাঘ। বন দফতর সেখানে তাকে ধরতে এলে অন্যত্র পালিয়ে যায় বাঘটি। শনিবার বড়দিন উপলক্ষে পর্যটকরা ভিড় করেছিলেন কেল্লা এলাকায়। সেখানে বনভোজন চলাকালীন আচমকা শোনা যায় বাঘের গর্জন। রবিবার কুলতলির মেরিগঞ্জ দুই নম্বর অঞ্চলের ডোঙাজোড়া-মিশ্রচক এলাকার শেখপাড়ায় ফের বাঘের গর্জন শোনা যায়। তার পর থেকে ওই এলাকায় বাঘটি লুকিয়ে ছিল বলে জানিয়েছে বন দফতরের আধিকারিক। সেখানেই বাঘকে ধরার সমস্ত চেষ্টা চালানো হয়।

সোমবার রাতভর ওই এলাকায় পাহাড়া দেন বনদফতরের কর্মীরা।মঙ্গলবার সকাল থেকেই জলকামান ছোড়া হয়েছিল। তারপর একবার দেখা মিললেও ফের লুকিয়ে পড়ে বাঘটি। এর পরই ড্রোনের সাহায্যে বাঘের অবস্থান নিশ্চিত করেন বনকর্মীরা। সোমবার রাতে বেশ কয়েকবার বাঘের গর্জন শোনা যায় বলে দাবি গ্রামবাসীদের। অবশেষ ৬ দিনের দীর্ঘ প্রতিক্ষার পর খাঁচাবন্দি করা গেল বাঘটিকে।

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...