Tuesday, May 12, 2026

Rohit Sharma: রোহিতের চোটের দিকে নজর বিসিসিআইয়ের, প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের দল নির্বাচন টেস্টের পর: সূত্র

Date:

Share post:

আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা( India-South Africa) একদিনের সিরিজে কী খেলতে পারবেন ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা( Rohit Sharma) ? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় দলের অন্দরে। চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন টেস্ট সিরিজে নেই রোহিত। সাদা বলের ক্রিকেটে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াসা। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ভারতীয় বোর্ড এখন রোহিতের ফিটনেসের উপরে নজর রাখছে। যে কারণে একদিনের দল নির্বাচন কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিন ভারতীয় বোর্ডের এক কর্তা সেই সংবাদ সংস্থাকে বলেন, “এখন ঠিক হয়েছে প্রথম টেস্টের শেষে হয়তো একদিনের দল ঘোষণা করা হবে। ৩০ বা ৩১ তারিখ দল নির্বাচন হতে পারে। তবে বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এই বিষয়ে।”

আগে ঠিক ছিল, বিজয় হজারে ট্রফির ফাইনালের পরেই দল নির্বাচন করা হবে প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের ভারতীয় দল। কিন্তু রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে রোহিতের। যার জন‍্য দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব চলছে হিটম‍্যানের। কিন্তু পুরো ফিট হতে কত দিন সময় লাগবে বলে জানা যাচ্চে।

আরও পড়ুন:Sourav Ganguly: করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

Related articles

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...

অবসর নিয়ে প্রীতমকে চ্যালেঞ্জ অরিজিতের! তারপর…

ভক্তদের আশাহত করে কয়েক মাস আগেই প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন 'রং দে তু মোহে গেরুয়া' গায়ক। কেন এমন...

হাওড়ার তৃণমূল নেতার বাড়িতে ‘গোপন সুড়ঙ্গ’! ‘ডন’ শামিমের খোঁজে তল্লাশি

হাওড়ার দাপুটে তৃণমূল নেতা (TMC Leader) শামিম আহমেদ (Shamim Ahmed) ওরফে 'বড়ে'-র বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে...

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...