Sunday, May 17, 2026

Saurav Ganguly: করোনা আক্রান্ত সৌরভের বেহালার বাড়ি জীবাণুমুক্ত করল কলকাতা পুরসভা

Date:

Share post:

করোনা (Corona) আক্রান্ত হয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন BCCI সভাপতি তথা প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। যদিও সৌরভ এখন স্থিতিশীল। আর বুধবার সৌরভের বেহালার বীরেন রায় রোডের বাড়ি (Behala Residence) জীবাণুমুক্ত করার কাজ করলেন। যাতে সৌরভের বাড়ি বা তার আশপাশে কোনও ভাবেই সংক্রমণ না ছড়ায় তাই এদিন কলকাতা পুরসভার (KMC) কর্মীরা সৌরভের বাড়ি ও আশপাশের অঞ্চলে জীবাণুমুক্ত করেন। আরও একটি স্বস্তির খবর, সৌরভ কোভিড আক্রান্ত হলে তাঁর পরিবারের আর কোনও সদস্যের রিপোর্ট পজিটিভ আসেনি।

এদিকে হাসপাতাল সূত্রে, নতুন করে আর জ্বর আসেনি সৌরভের। কাশিও নেই। তবে সর্দি রয়েছে। তাই স্টিম দেওয়া হচ্ছে সৌরভকে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ। রাতে ভাল ঘুম হয়েছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে স্বাভাবিক খাবার খাচ্ছেন তিনি। কথাও বলছেন।

তবে সৌরভ ওমিক্রন আক্রান্ত কি-না তা জানার জন্য মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি শুরু হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে জিনের পরীক্ষার জন্য। এখনও সেই রিপোর্ট হাতে আসেনি চিকিৎসকদের।

আরও পড়ুন- প্রথমবার মদ খেয়েছিলাম শুভেন্দুর বাবার সঙ্গে! হাটে হাঁড়ি ভাঙলেন মদন

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...