Saturday, March 14, 2026

Liston Colaco: ‘গোয়ার বিরুদ্ধে গোলটাই চলতি আইএসএলে সেরা গোল’, বললেন কোলাসো

Date:

Share post:

নতুন কোচের হাত ধরে আবারও জয়ের ছন্দে ফিরেছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। নর্থইস্ট ইউনাইটেডের (Northeast United) পর এফসি গোয়ার ( Fc goa) বিরুদ্ধে দুরন্ত গোল পেয়েছেন বাগান তারকা লিস্টোন কোলাসো। চলতি আইএসএলে পাঁচ গোল করে ফেলেছেন তিনি। নিজের এই পারফরম্যান্সে উচ্ছসিত কোলাসো। বললেন, প্রতি ম‍্যাচেই নিজের ছাপ ফেলে যেতে চাই।

এদিন সাংবাদিক সম্মেলনে কোলাসো বলেন,” আমার লক্ষ্য হল এক একটি ম্যাচ ধরে চলা। প্রতি ম‍্যাচেই নিজের সেরা পারফরম্যান্স দিতে চাই। আমরা আবারও প্রথম চারে এসেছি। রয় কৃষ্ণার গোলও খুব ভালো হয়েছে। ও আবার গোল করতে শুরু করেছে। এটা ভাল দিক। রয় একজন অসামান্য ফুটবলার। ওকে আদর্শ মানা হয়। আমাদের এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। এটি একটি লম্বা লিগ। জেতার ধারাটা বজায় রাখতে হবে। জেতার পরেও, আমাদের ম্যাচে একাধিক ভুল রয়েছে। এর পরের ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে। এটি একটি শক্তিশালী দল। আমাদের আরও সতর্ক করতে হবে।”

বুধবার গোয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করেন কোলাসো। যা নিয়ে চর্চায় ফুটবল মহল। এই গোল নিয়ে কোলাসো বলেন,” অনেকে বলছে যে বুধবার আমার গোলটি বিশ্বমানের এবং এই গোলটি এই বছরের আইএসএলের সেরা গোলগুলির মধ্যে পড়বে। কিন্তু সত্যিটা হল, আমি গোলে লক্ষ্য করে বল মেরেছিলাম। আমি ভাবতে পারিনি বলটা এতটা বাঁক নেবে। গোলটা টিভিতে বারবার দেখানো হয়েছে। হোটেলে ফিরে আমি গোলটা দেখে অনেক উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমার মনে হয় পাঁচ গোলের মধ্যে গোয়ার বিরুদ্ধে গোলটিই সেরা। আমি নিয়মিত দুরপাল্লার শট অনুশীলন করি। হয়ত তার সুবিধাও আমি পেয়েছি। আমি এই গোলটা আমার মাকে উতসর্গ করতে চাই।”

আরও পড়ুন:Sourav Ganguly: স্থিতিশীল সৌরভ, তবে এখনই ছাড়া পাচ্ছেন না হাসপাতাল থেকে, শুক্রবার রিপোর্ট দেখে হবে পরবর্তী সিদ্ধান্ত

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...