Saturday, March 14, 2026

Bratya Basu:গর্বিত বাংলা! সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু

Date:

Share post:

বছর শেষে রাজ্যের জন্য সুখবর। ২০২১-এর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু। কোনও একটি রাজ্যের মন্ত্রী থাকাকালীন দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পাওয়া নিশ্চিতভাবে বিরল ঘটনা। ব্রাত্য সেই বিরল সাহিত্যিক যিনি রাজনীতির অঙ্গনকে সমৃদ্ধ করলেন।

আরও পড়ুন:উপাচার্য নিয়োগ বিতর্ক: ধনকড়ের হুঁশিয়ারির পর টুইটে “পাগলা জগাই” লিখলেন ব্রাত্য

পুরস্কার পেয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, “নিশ্চিতভাবে ভাল লাগছে। তবে মনের মধ্যে আরেকটা বিষয় সারাক্ষণ ঘুরে বেরাচ্ছে সেটা হল আমি এই পুরস্কারের যোগ্য কিনা এবং যোগ্য হলে দায়িত্ব বেড়ে যায়।”

ব্রাত্য তাঁর ‘মীরজাফর ও অনান্য নাটক’ বইটির জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেলেন। বইটিতে মীরজাফর ছাড়াও বেশ কয়েকটি নাটক রয়েছে। কোভিডের আগে বইটি মুদ্রিত হয়েছিল। সাধারণত মুদ্রিত বইগুলির পরিপ্রেক্ষিতেই এই পুরস্কার দেওয়া হয়। তবে ব্রাত্যর ধারণা পুরস্কারের জন্য একটি বইয়ের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করতে হয়। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে তাঁর অনান্য বইগুলির লেখাও ধর্তব্যে আসে। ব্রাত্য পুরস্কৃত হওয়ার পর রাজনৈতিক মহল থেকে শুরু করে মঞ্চ টিভি ফিল্ম সবক্ষেত্রের বিশিষ্টরাই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। জীবনানন্দ দাসকে পুরস্কৃত করে শুরু হয়েছিল সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার। ২০২০ তে পেয়েছিলেন শঙ্কর। সেই মার্জার সরণিতে নাম লেখালেন ব্রাত্য বসু।

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...