Saturday, May 9, 2026

Covid-19 in West Bengal :কোভিড চিকিৎসায় নয়া পদ্ধতি জারি স্বাস্থ্য দফতরের, থাকবে ককটেল থেরাপিও

Date:

Share post:

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।। সেইসঙ্গে রয়েছে ওমিক্রনের চোখরাঙানি। এই পরিস্থিতিতে কোভিডের নয়া চিকিৎসাবিধি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। এই বিধির তালিকায় মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি (ককটেল থেরাপি) ও মলনুপিরাভির, এই দু’টি ওষুধকে রাখা হয়েছে। এই প্রথমবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত তালিকায় এই দুই পদ্ধতিতে চিকিৎসার জন্য অন্তর্ভুক্ত করা হল।

আরও পড়ুন:Stampede: বছরের শুরুতেই দুর্ঘটনা, বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ১২

নয়া চিকিৎসাবিধিতে মূলত তিন ধরনের কোভিড রোগীকে চিহ্নিত করে চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। উপসর্গহীন রোগী, লক্ষণবিহীন কোমর্বিড রোগী এবং মৃদু উপর্সগযুক্ত রোগী এই তিনটি ভাগে রোগীদের ভাগ করা হয়েছে। এদের বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে ককটেল থেরাপি ব্যবহার করা হবে। যদিও এই পদ্ধতিতে কোভিড চিকিৎসা বেশ খরচাসাপেক্ষ। সম্প্রতি সৌরভ গাঙ্গুলি কোভিড আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে এই থেরাপি ব্যবহার করা হয়।

তবে যদি রোগীদের শ্বাসকষ্ট দেখা দেয়, ধারাবাহিক ভাবে জ্বর থাকে, বুকে ব্যথা বা মারাত্মক কাশি হতে থাকে তবে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগীকে হাসপাতালের এইচডিইউ বা আইসিইউ-তে ভর্তি করাতে হবে।

এছাড়াও কোমর্বিড রোগী ছাড়াও যাঁদের ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি জ্বর, শ্বাসকষ্ট, বুকে ব্যাথার সমস্যা থাকলে অক্সিজেনের ব্যবস্থা রাখার নিরত্রদেশ দেওয়া হয়েছে।

Related articles

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...