Sunday, May 10, 2026

Arup Biswas: এবার কোভিড আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী, ভর্তি বেসরকারি হাসপাতালে

Date:

Share post:

কলকাতা পুরসভার পর এবার করোনার থাবা রাজ্য মন্ত্রিসভায়। কোভিড (Covid) আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। মৃদু উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছেন উডল্যান্ডস হসপিটালে। করোনা হওয়ায় সম্প্রতি যে কেবিনে ভর্তি ছিলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), উডল্যান্ডসে সেই কেবিনেই ভর্তি বিদ্যুৎ মন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, মৃদু উপসর্গ রয়েছে তাঁর। মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দেওয়া হচ্ছে তাঁকে।

গায়ে ব্যথা এবং হালকা জ্বর হয় বিদ্যুৎমন্ত্রী। সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষা করা হয়। তাতেই ধরা পড়ে তিনি কোভিড পজিটিভ। এরপরই উডল্যান্ডসে ভর্তি হন অরূপ। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দেওয়া হচ্ছে। এই কৃত্রিম পদ্ধতিতে তৈরি অ্যান্টিবডি, রোগীর স্বাস্থ্যের অবনতি হতে দেয় না। সাধারণত মৃদু উপসর্গ এবং উপসর্গহীনদের এই ককটেল অ্যান্ডিবডি দেওয়া হয়।সৌরভ গঙ্গোপাধ্যায়কেও এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন:আইনভাঙায় বর্ষবরণের রাতে শহরে গ্রেফতার পাঁচ শতাধিক

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...