Sunday, May 17, 2026

রাজ্যে সংক্রমণের বাড়বাড়ন্তের মাঝেই শুরু ১৫-১৮ বয়সসীদের টিকাকরণ

Date:

Share post:

নতুন বছরের শুরু থেকেই রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল, রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department of West Bengal) সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৫৩ জন। তার আগেরদিন শনিবার এই সংখ্যাটি ছিল ৪৫১২। অৰ্থাৎ, একদিনে বৃদ্ধি ১৬৪১। পজিটিভ রেটে শীর্ষে কলকাতা।

করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা এবং ভ্যাকসিনের জন্য লাগাতার প্রচার চালিয়ে গিয়েছে সরকার। সচেতনতার ঘাটতির জেরে বাংলায় কোভিড পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। কিন্তু টিকাকরণে কোনওরকম ঘাটতি চাইছে না রাজ্য সরকার। তাই বিধি-নিষেধ কার্যকর হলেও আজ, সোমবার থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ কর্মসূচি যথারীতি জোরকদমে শুরু করছে স্বাস্থ্যদপ্তর।

আজ, সোমবার সকাল ৯টা থেকে ৫০০ স্কুল ছাড়াও রাজ্যের সমস্ত কোভ্যাকসিন কেন্দ্রেই শুরু হয়েছে ছাত্রছাত্রীদের টিকাকরণ। ফলে ৪৭৯ স্কুল সহ ৮০০’র বেশি টিকাদান কেন্দ্রে ১৫-১৮ বয়সসীমার ছাত্রছাত্রীদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গোটা দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সি ৭ কোটি ৪০ লক্ষ ৫৭ হাজার নাগরিককে এই পর্বে টিকা দেওয়া হবে। রাজ্যে ওই বয়সি টিকাগ্রাহকের সংখ্যা ৪৮ লক্ষ। বয়ঃসন্ধিদের টিকা সংক্রান্ত নাম নথিভুক্তির কাজ ‘কো-উইনে’ শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। আর প্রথম দিনেই নাম নথিভুক্ত করেছেন ৩ লক্ষ ১৫ হাজার ৪৮৪ জন। স্বাভাবিকভাবেই রবিবার তা আরও বেড়েছে। সব মিলিয়ে নাম উঠেছে ৫ লক্ষ ৭৫ হাজারের।

আরও পড়ুন:বিধি-নিষেধের কড়াকড়িতে বাঙালির উইক-এন্ডের দুই সেরা ডেস্টিনেশন দিঘা-সোনাঝুরি শুনশান

এদিকে, এই টিকাকরণ কর্মসূচির জন্য রাজ্যের ঘরে ৬০ লক্ষ কোভ্যাকসিন ছিলই। রবিবার আরও আড়াই লক্ষ টিকা ঢুকেছে শহরে। ফলে রাজ্যের হাতে মজুত রয়েছে ৬২ লক্ষ ৫০ হাজার ডোজ কোভ্যাকসিন। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, ‘’এক মাসে ১৫-১৮ বয়সসীমার ছাত্রছাত্রীদের প্রথম ডোজ শেষ করাই আমাদের লক্ষ্য’’।

এরই মাঝে রবিবার কলকাতায় পজিটিভিটি রেট ৩২.৮ শতাংশ। তুলনায় হাওড়ায় ২২.৭ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ১৪.৯ শতাংশ, পশ্চিম বর্ধমানে ১৩ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ও বীরভূমে ১২.৩ শতাংশ, হুগলীতে ১০.৫ শতাংশ। স্বাস্থ দফতরের (Health Department of West Bengal) রবিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২৪০৭ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্যে পজিটিভিটি রেট ১৫.৯৩ শতাংশ। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০২৭ জন। করোনা মুক্ত হয়েছেন ১১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...