Saturday, June 6, 2026

NRS HOSPITAL: এবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে আক্রান্ত ৭০

Date:

Share post:

করোনা সংক্রমণের হাত থেকে নিস্তার নেই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিরও।এবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে আক্রান্ত ৭০। গতকাল রাত পর্যন্ত ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।সোমবার সকালে এখনও পর্যন্ত আরও ১২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এই মুহূর্তে চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, স্বাস্থ্য কর্মী মিলিয়ে সংখ্যাটা ৭০ এর ঘরে পৌঁছিয়েছে। রিজিওনাল ইনস্টিটিউট অফ থার্মলজিতে আক্রান্তের সংখ্যা ১২।
ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ-সহ আক্রান্ত হয়েছেন ৩৬ জন। বেলেঘাটা আইডি হাসপাতলে আক্রান্ত ২ জন। কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৯। আর আহমেদ ডেন্টাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আক্রান্তের সংখ্যা ২২। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম হাসপাতালে আক্রান্তের সংখ্যা ১২। এছাড়াও চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ।

আরও পড়ুন- রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে এবার টুইটবাণ ক্ষুব্ধ রাজ্যপালের
এর আগে শহরে করোনা আক্রান্ত হয়েছেন বহু চিকিৎসক-নার্স। জোড়া টিকা নিয়েও আক্রান্ত হন ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধক্ষ্য। এ ছাড়াও করোনার প্রকোপে পড়ে চিত্তরঞ্জন সেবাসদন। সেই হাসপাতালে সুপার, সহকারী সুপার, চিকিৎসক-সহ মোট ৩৬ জন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ধরা পড়েছে।
মেডিক্যাল কলেজের অধক্ষ্য অজয় রায় আগেই করোনা পজিটিভ হয়েছিলেন। তিনি এখন বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে খবর। চিত্তরঞ্জন সেবাসদনের পক্ষ থেকে বলা হয়েছে, যে সমস্ত চিকিৎসকরা কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে দু’জন হাসপাতালে ভর্তি রযেছেন। যদিও স্বাস্থ্য ভবন সূত্রে আশ্বস্ত করা বয়েছে, চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হলেও স্বাস্থ্য পরিষেবায় কোনও রকম অসুবিথা সৃষ্টি হবে না।
রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দজিতে সোমবার থেকেই বেশ কিছু বিষয়ে কড়া বিধিনিষেধ কার্যকর করেছে রাজ্য সরকার। লোকাল ট্রেনের যাতায়াতে নিয়ন্ত্রণ করা হয়েছে, রেস্তরাঁ, পাব, জিম থেকে শুরু করে অনেককিছু বন্ধ করেছে রাজ্য সরকার। বন্ধ করা হয়েছে, স্কুল, কলেজ। তবুও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার রাতে দৈনিক সংক্রমণের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে ছ’হাজারে গণ্ডি। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। এর পরে স্বাস্থ্য পরিকাঠামোর উপর একটা চাপ তৈরি হওয়াও স্বাভাবিক।

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...