Thursday, May 14, 2026

Bangladesh Cricket: ইতিহাস গড়ল বাংলাদেশ, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার কিউয়িদের হারাল বাংলা টাইগার্সরা

Date:

Share post:

ইতিহাস গড়ল বাংলাদেশ ( Bangladesh)। নিউজিল্যান্ডের ( New Zealand) মাটিতে প্রথমবার কিউয়িদের হারাল বাংলা টাইগার্সরা। মাউন্ট মাউঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল মমিনুল হকের দল। আর জয়ের জেরে রেকর্ড গড়ল বাংলাদেশ। ২১ বছরের খরা কাটাল তারা। দুই টেস্ট ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল বাংলাদেশ। আর এই জয় নিঃসন্দেহে, ২০২২ এর শুরুতেই বছরের অন্যতম বড় ঘটনা ঘটিয়ে ফেলল বাংলা টাইগার্সরা। দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনের ছয় উইকেটের সৌজন্যে নিউজিল্যান্ড মাত্র ১৬৯ রানে অল আউট হয়ে যায়। যার জেরে বাংলাদেশের জয়ের জন্য মাত্র ৪০ রানের দরকার ছিল। আর তা দুই উইকেট হারিয়ে অর্জন করে ফেলে বাংলাদেশ। শাকিব আল হাসান ও মাহমুদ্দউল্লাহ রিয়াধকে ছাড়াই নিউজিল্যান্ডকে প্রথমবার টেস্ট ক্রিকেটে হারাতে সক্ষম হল বাংলাদেশ।

২১ বছর পরে এল সাফল্য। নিউজিল্যান্ডে বিরুদ্ধে প্রথম টেস্ট জয় বাংলাদেশের। টেস্ট খেলার যোগ্যতা অর্জনের পরে ঘরে-বাইরে এর আগে কিউয়িদের বিরুদ্ধে ১৫টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় অধরাই ছিল বাংলাদেশের। অবশেষে ১৬ নম্বর টেস্টে কাটল খরা, এল জয়।  শুধু তাই নয়, আইসিসি ক্রমতালিকায় প্রথম পাঁচে থাকা দেশের মধ্যে কোনও দেশকে এই প্রথম তাদের ঘরের মাঠে হারাল বাংলাদেশ।

আরও পড়ুন:সৌরভের পর এবার করোনা আক্রান্ত কন্যা সানা

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...