Sunday, April 26, 2026

কলকাতার মডেলে চার পুরনিগমে রাজ্য পুলিশ দিয়ে ভোট, জানিয়ে দিল কমিশন

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪ পুরনিগমের ভোটগ্রহণ (Corporation Election)।আর এই নির্বাচনে আইন-শৃঙ্খলা (Law and Order) ও নিরাপত্তা (Security) নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার (EC) সৌরভ দাস (Saurav Das) রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। ভার্চুয়াল সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য প্রমুখ। এই বৈঠকের পর পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষক দলের সঙ্গেও বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার।

বৈঠকের পরে কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, পুরভোটে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখছেন তারা। প্রত্যেক বুথে মোতায়েন থাকবে সশস্ত্র পুলিশ। বুথ সংলগ্ন এলাকাতেও থাকবে সশস্ত্র পুলিশ।এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার কী পরিমাণ বাহিনী দিতে পারবে তা ৮ জানুয়ারির মধ্যে কমিশনকে জানিয়ে দিতে হবে। বাহিনীর বিষয়টি স্পষ্ট হলেই কমিশন ঠিক করবে কোন পুরসভায় কত বাহিনী থাকবে।

এছাড়া আসানসোল পুরসভার জন্য দু’জন। বাকি শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগর পুরসভার জন্য একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা এবারের ভোটে ১২ জন। আসানসোল ৫, বিধাননগর ৩ এবং শিলিগুড়ি ও চন্দননগরে দু’জন করে।

এদিকে, রাজ্যে করোনার বাড়বাড়ন্ত। তার মধ্যে সুষ্ঠভাবে ভোট পরিচালনা করা কমিশনের কাছে চ্যালেঞ্জ। তাই রাজ্যে বাড়তে থাকা কোভিড পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন আরও কঠোর হল। সূত্রের খবর, আসন্ন চার পুরসভার ভোটে কড়া কোভিড বিধি মানতে হবে, জানিয়েছে কমিশন। যথাযথ ভাবে নির্দেশ মানা না হলে পুলিশ ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫ বা পশ্চিমবঙ্গ অতিমারি আইন প্রয়োগ করা হবে।কলকাতা পুরভোটের মতো চার পুরসভা এলাকায় টিকাকরণ কর্মসূচিও করবে কমিশন। আগামী ১৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এই টিকাকরণ কর্মসূচি।

আরও পড়ুন- Hunarbaaz: ট্যালেন্ট রিয়্যালিটি শোয়ের বিচারক মিঠুন চক্রবর্তী, করণ, পরিণীতি

 

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...