Sunday, May 10, 2026

Jharkhand Accident: বাস ও ট্রাকের মুখামুখি সংঘর্ষে মৃত ১৭ , আহত ২৬,শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখামুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৭ জনের। গুরুতর আহত আরও ২৬। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পাকুর জেলায়। পুলিশ সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ যশিডিগামী একটি বাসের সঙ্গে সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের মুখেমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: Weather Forcast:কুয়াশার চাদরে মুড়েছে তিলোত্তমা, আগামী সপ্তাহেই ফের বৃষ্টির পূর্বাভাস

সরকারি সূত্রের খবর, ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ থেকে দেওঘরের যশিডির উদ্দেশে যাচ্ছিল ওই বাসটি।উল্টোদিক থেকে আসা ট্রাকটি কুয়াশায় বাসটিকে না দেখতে পেয়ে সেটিকে সজোর ধাক্কা মারে। ট্রাকটির গতিবেগ এতটাই বেশি ছিল যে ধাক্কা মার্চেই বাসটি দুমড়ে মুচড় যায়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ এলে তাঁরাই আহতদের স্থানীয়দের হাসপাতালে নিয়ে যায়। ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে গ্যাস কাটার ব্যবহার করতে হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, “ঝাড়খণ্ডের পাকুরে বাস দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্রধানমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।”
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...