Friday, May 15, 2026

Novak Djokovic: এবার জোকারের পাশে দাঁড়ালেন সার্বিয়ার প্রধানমন্ত্রী, কথা বললেন অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে

Date:

Share post:

এবার নোভাক জোকোভিচের ( Novak Djokovic) পাশে দাঁড়ালেন সার্বিয়ার প্রধানমন্ত্রী অ্যানা ব্রানাবিক( Prime Minister of Serbia Ana Brnabic)। করোনা টিকাকরণগত নিয়ম না মানায় অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি জোকারকে। আর এর ফলে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন খেলাও কার্যত অনিশ্চিত জোকারের। এরপরই অস্ট্রেলিয়ায় মেলবর্নে রাখা হয় টেনিস তারকাকে। আর এবার এই প্রসঙ্গে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কথা বললেন সার্বিয়ার প্রধানমন্ত্রী ব্রানাবিক। অস্ট্রেলিয়া থেকে ফেরত না পাঠিয়ে দেওয়া হয় জোকারকে, সেই বিষয়ে কথা বলেন ব্রানাবিক। নোভাক জোকোভিচের মামলার শুনানি সোমবার।

এদিন ব্রানাবিক বলেন, “সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পার্ক হোটেলেই থাকছেন জোকোভিচ। আমরা নিশ্চিত করেছি যাতে জোকোভিচকে গ্লুটেন মুক্ত খাবার দেওয়া হয়। সেই সঙ্গে অনুশীলন করার সরঞ্জাম যাতে পায় সেটাও বলা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি সিমকার্ড এবং ল্যাপটপ দিতে বলা হয়েছে।”

গত মঙ্গলবার জোকোভিচ জানিয়েছিলেন যে তিনি করোনার টিকা না নেওয়ার ক্ষেত্রে ‘বিশেষ ছাড়ের অনুমতি’ পেয়েছিলেন এবং বুধবার গভীর রাতে অস্ট্রেলিয়া অবতরণ করেন তিনি। কিন্তু এর পরই ঘটে বিপত্তি। অস্ট্রেলিয়ায় ঢুকতে বাধা দেওয়া হয় এই টেনিস তারকাকে।

আরও পড়ুন:BCCI: করোনার কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশেষ পরিকল্পনা বিসিসিআইয়ের: সূত্র

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...