Friday, May 15, 2026

IPL: করোনার মাঝে আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড : সূত্র

Date:

Share post:

দেশে বেড়েই চলেছে করোনা ( Corona) সংক্রমণ। করোনার থাবায় জর্জরিত গোটা দেশ। এপ্রিল মাসে শুরু হতে চলেছে আইপিএল (Ipl)। সূত্রের খবর করোনা সংক্রমণ বেড়ে চলায় আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দেশের আলাদা আলাদা রাজ্যে আইপিএলের ম‍্যাচ না করে শুধু মহারাষ্ট্রে ম‍্যাচ করানোর ভাবনায় বিসিসিআই। জানা যাচ্ছে, এই বিষয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা চলছে তাদের।

এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, ডিওয়াই পাতিল এবং মহারাষ্ট্রে ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে সব খেলা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সূত্রের খবর, বোর্ডের অন্তর্বর্তী সিইও তথা আইপিএলের চিফ অপারেটিং অফিসার ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাতিলের সঙ্গে দেখা করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তাঁরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে করবেন বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, মহারাষ্ট্রে খেলা হলে কী কী অনুমতি নিতে হবে বা কী কী ব্যবস্থা করতে হবে সেই বিষয়ে সেখানে আলোচনা হওয়ার কথা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...