Thursday, May 14, 2026

করোনা আবহে ২২ শে পুরভোট কি সম্ভব? আজ হাইকোর্টের দিকে তাকিয়ে সব পক্ষ

Date:

Share post:

করোনা (Corona) আবহে আগামী ২২ জানুয়ারি চার পুরসভার নির্বাচন (Corporation Election) নিয়ে। ভোটকে কেন্দ্র করে সংক্রমণ আরও বাড়তে পারে, এই মর্মে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলা গ্রহণ করেছে আদালত। রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই আদালতে হলফনামা জমা করেছে। মনোনয়ন পর্ব সম্পন্ন হয়েছে। সমস্ত সুরক্ষা বিধি মেনে ভোটের জন্য কমিশনের পক্ষ থেকে গাইড লাইন প্রকাশ করে একগুচ্ছ কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিস্তারিতভাবে হাইকোর্টে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ, মঙ্গলবার মানলার শুনানি। ভোট নিয়ে সেখানে সিদ্ধান্ত নিতে পারে হাইকোর্টে।

আরও পড়ুন:Tiger:ফের গোসাবার লোকালয়ে বাঘের হানা,আতঙ্কে গ্রামবাসীরা

আদালতের নির্দেশেই ২২ জানুয়ারির দিনটি পুরনিগম ভোট গ্রহণের জন্য চূড়ান্ত হয়েছিল। এবং কমিশন সবরকমভাবে প্রস্তুত রয়েছে নির্বাচন পরিচালনায়। কোভিড বিধি কঠোরভাবে পালনের জন্য রাজ্য সরকার যথাযথ ব্যবস্থাই নিচ্ছে। শুনানিতে তাই কমিশন কখনওই স্বতঃপ্রণোদিতভাবে ভোট বন্ধ করার পক্ষে মত দেবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

অবশ্য সব পক্ষের নজরে রয়েছে চারটি পুর এলাকায় সংক্রমণের গ্রাফ। করোনার চলতি মারণ রূপ না নিলেও সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। তাই করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ এই চার পুরসভা এলাকায় ঠিক কতটা তা খতিয়ে দেখছে আদালত। আজ শুনানিতে এই বিষয়টি প্রাধান্য পেতে পারে বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...