Friday, February 27, 2026

এবার হাত শিবিরকে ‘দ্বিচারী’ তকমা দেওয়া হল তৃণমূলের মুখপত্র জাগোবাংলায়

Date:

Share post:

ফের কংগ্রেস কে নিশানা করল তৃণমূল । দলীয় মুখপত্র জাগো বাংলায় কংগ্রেসকে দ্বিচারী বলে উল্লেখ করা হল। উদাহরণ হিসাবে তুলে আনান হয়েছে চণ্ডীগড়পুর নিগমের ফল-কে। লেখা হয়েছে, বিজেপি-র দোসর হয়েছে কংগ্রেস।মঙ্গলবারের জাগোবাংলার সম্পাদকীয়তে ঘটনার বিস্তারিত আলোচনা করা হয়েছে।
চণ্ডীগড় পুরনিগমের বোর্ড গঠনের দিন ভোটাভুটি হয়।ক্ষমতা দখল করে বিজেপি। লেখা হয়েছে, চণ্ডীগড়ের পুরনিগমের নির্বাচনে আপ পেয়েছিল ১৪টি আসন, বিজেপি ১২টি, কংগ্রেস ৮-টি, অকালি দল একটি আসন। কিন্তু ‘কোনও এক ক্ষমতাবলে’ ক্ষমতা দখল করেছে বিজেপি। এই বিষয়টি উল্লেখ করে কংগ্রেসকে আক্রমণ করেছে তৃণমূল।

আরও পড়ুন- সত্য সেলুকাস! করোনা অগ্রাহ্য করা মানুষদের ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষ!
মেয়রের পদে কে বসবে, তা নিয়ে সোমবার ভোটাভুটি হয় । সেখানে আপের প্রার্থী ছিলেন অঞ্জু কাটিয়াল ও বিজেপির সরবজিৎ কৌর।কিন্তু ভোটাভুটির পর দেখা যায়, দু’দলই ১৪টি করে ভোট পেয়েছে। কী করে এমন হল, তা বিশ্লেষণ করতে গিয়ে সম্পাদকীয়তে লেখা হয়েছে, কংগ্রেসের সাতজন ভোট দেননি। তাতেই স্পষ্ট হয়েছে বিজেপি দুটি ভোটের একটি পেয়েছে অকালি দলের ও একটি কংগ্রেসের। এখানেই বিজেপির সঙ্গে কংগ্রেসের যোগ সূত্র খুঁজে পেয়েছে তৃণমূল।
এরই পাশাপাশি সম্পাদকীয়তে বিজেপি-র ‘ঘোড়া কেনাবেচার রাজনীতি’ – নিয়েও সরব হয়েছে তৃণমূল। দলীয় মুখপত্রে লেখা হয়েছে, ‘আসলে তলে তলে অন্য খেলা চলছিল। বিজেপি তো ঘোড়া কেনাবেচায় ওস্তাদ। গোয়া – কর্ণাটক মডেলে চণ্ডীগড় দখলের লক্ষ্য ছিল। এই কারণে আস্থা ভোটের সময় বিভিন্ন রাজ্যে বিরোধী বিধায়কদের লুকিয়ে রাখতে হয়েছে রিসর্টে কিংবা হোটেলে।’

spot_img

Related articles

কলকাতায় টিম ইন্ডিয়া, ইডেনে দর্শকদের জন্য ভরপুর আয়োজন

মরণ বাঁচন ম্যাচ খেলতে শুক্রবার কলকাতায় চলে এল ভারতীয় ক্রিকেট দল(India)। বিকেলে বিমানবন্দরে নামেন সূর্যরা।কোচ গৌতম গম্ভীর-সহ পুরো...

রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের: প্রাক্তন পুলিশ কর্তা থেকে অভিনেত্রী তালিকায়

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য ঘোষণা করা হল প্রার্থী তালিকা। তালিকায় রয়েছেন রাজ্য...

৯দিন পরে আবিষ্কার! গামিনী জন্ম দিয়েছিল চার শাবকের

তিনটি নয় চারটি শাবকের জন্ম দিয়েছে চিতা গামিনী। ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো...

২৯৪ নয়, ২৫০ বিধানসভা কেন্দ্র ঘুরবে বিজেপির পরিবর্তন যাত্রা: জুড়ল হাই কোর্টের শর্ত

নিছক দলীয় কর্মীদের সংগঠিত করতে যে যাত্রাকে পরিবর্তন যাত্রা নাম দিয়ে গোটা রাজ্য ঘোরানোর দাবি ঘটা করে করছেন...