Thursday, May 14, 2026

করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত, এখনও ICU-তে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

Date:

Share post:

গত শনিবার ভর্তি হয়েছিলেন করোনা নিয়ে। এখন নিউমোনিয়াতেও আক্রান্ত। তাই এখনই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনা নেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। তাঁর শারীরিক অবস্থা দেখে এদিনও তাঁকে ICU-তেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও করোনার মৃদু উপসর্গ রয়েছে তাঁর। ঘনিষ্ঠ মহলের দাবি, তাঁর চিকিৎসায় অ্যান্টিবডি ককটেল থেরাপি ব্যবহার করা হতে পারে। তবে তাঁর বয়স ৯২ বছর হওয়ায় প্রতিটি পদক্ষেপই অত্যন্ত ভেবেচিন্তে নিচ্ছেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁর অগণিত ভক্তকূলও।

আরও পড়ুন- মোদির নিরাপত্তায় গলদ: অবসরপ্রাপ্ত সুপ্রিম বিচারপতির নেতৃত্বে গঠিত হল তদন্ত কমিটি

বয়সের কারণে কোনও ঝুঁকি না নিয়ে আপাতত তাঁকে আইসিইউ-তেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিক্যাল বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আরও অন্তত ১০-১২ দিন আইসিইউ-তে রাখা হবে তাঁকে। সেখানে চিকিৎসকদের অবজারভেশনে থাকবেন তিনি। সুতরাং, কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে এখনই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে না।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...