Monday, May 11, 2026

১২ ঘণ্টার টানটান উত্তেজনার ইতি,পণবন্দি সকলকে অক্ষত অবস্থায় ফেরালো আততায়ী

Date:

Share post:

জঙ্গির মুক্তির দাবিতে আমেরিকায় পণবন্দি করা হয় কয়েকজনকে৷ তারপর দফায় দফায় চলে আলোচনা৷ পণবন্দিদের নিরাপত্তায় প্রার্থনা কামনা করে মার্কিন জনগণ৷ অবশেষে ১২ ঘণ্টার বেশি সময় ধরে চলা টানটান উত্তেজনায় ইতি৷ পণবন্দি সকলকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিল আততায়ী৷ রবিবার টুইটে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট৷ লেখেন, পণবন্দি সকলে জীবিত এবং সুরক্ষিত আছেন৷

ঘটনার সূত্রপাত শনিবার। আমেরিকার টেক্সাসে ইহুদিদের উপাসনাস্থানে ঢুকে কয়েকজনকে পণবন্দি করে এক বন্দুকবাজ৷ পরে লাইভস্ট্রিমে মার্কিন প্রশাসনের কাছে সে দাবি জানায়, অবিলম্বে মুক্তি দিতে হবে আফিয়া সিদ্দিকিকে৷ আফগানিস্তানে মার্কিন সেনা অফিসারদের খুনের চেষ্টার অভিযোগে পাকিস্তানি আফিয়াকে। তাকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত৷

আরও পড়ুন- Accident:নয়ানজুলিতে উল্টে গেল কেমিক্যাল ভর্তি লরি, মৃত গাড়ির চালক ও খালাসি

গোটা ঘটনায় প্রথমে মুখে কুলুপ আঁটে মার্কিন প্রশাসন কর্তারা৷ বন্দুকবাজের সঙ্গে আট ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন তাঁরা৷ আলোচনা চলাকালীন এক পণবন্দিকে অক্ষত অবস্থায় মুক্তিও দেয় সে৷ তবে কতজন ভিতরে পণবন্দি ছিল তা নির্দিষ্টভাবে জানাতে পারেনি টেক্সাস পুলিশ ৷

টেক্সাসের কোলিভিলের পুলিস ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছিল, অন্তত ৪-৫ জন ভিতরে আটকে পড়েন৷ ইহুদিদের পণবন্দিদের খবরে উদ্বেগ প্রকাশ করে ইজরায়েল৷ তারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ রেখে চলে৷

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...