Thursday, May 14, 2026

Andhra Pradesh পশুবলি দিতে গিয়ে যুবকের গলায় কোপ, রক্তাক্ত হলো মন্দির নরহত্যায়! 

Date:

Share post:

মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরা হলো না ঘরে। মন্দির চত্বরে রক্তাক্ত হলো যুবক।পশুবলির (Animal Sacrifice) পরিবর্তে যুবকের গলায় ধারালো অস্ত্রের কোপ। মৃত যুবকের নাম সুরেশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) চিত্তোর জেলার বলসাপল্লের(Valasapalle) য়েল্লম্মা মন্দিরের এই ঘটনায় ইতিমধ্যেই ‘চেলাপথি’ নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে, তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। সংক্রান্তির পুজোর দিন পশুবলির (Animal Sacrifice) সময় ঘটে যাওয়া এই ঘটনার জেরে চারিদিকে শোরগোল পড়ে যায়।

আরো পড়ুন : ডালাসে রেকর্ড করল স্পাইডারম্যানের একটি পাতা, দর উঠল ২৪ কোটি !

সংবাদ সূত্রে জানা গেছে, অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার বলসাপল্লের(Valasapalle) য়েল্লম্মা মন্দিরে সংক্রান্তির (Sankranti) পুজো চলছিল। প্রতি বছর এই পূজো কে কেন্দ্র করে পশুবলি দেওয়া হয়। সেই মত মন্দিরেই পশুটিকে এনে রাখা হয়। মন্দিরে উপস্থিত ব্যক্তিদের কথায় জানা যায় যে, সেই সময় অভিযুক্ত চেলাপথি নেশাগ্রস্ত ছিলো।সুরেশ নামের এক যুবককে সে পশুটিকে ধরার জন্য বলে। এরপরই সেই মারাত্মক ঘটনা! পশু বলির বদলে চেলাপথি ধারাল অস্ত্রের কোপ মারে সুরেশের গলায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সুরেশ।রক্তাক্ত অবস্থায় তাঁকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় নি।

এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।তদন্তে নেমে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলছেন তাঁরা। এতদিন ধরে এভাবে পশুবলির ঘটনা ঘটে চলেছে অথচ এ বিষয়ে কোনও খবর নেই প্রশাসনের কাছে! পুলিশের দিকে আঙুল তুলছেন এলাকার মানুষ।

যদিও বলসাপল্লের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় তদন্ত করে দোষী কে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...