Monday, May 18, 2026

বারবার কেন দিল্লিতে ডেকে জেরা, ভর্ৎসনার মুখে ইডি

Date:

Share post:

বারবার দিল্লিতে তলব করে জেরা করার জন্য ভর্ৎসিত হল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। কয়লা মামলায় অন্যতম সাক্ষী সুমিত রায়কে জেরার জন্য বারবার চিঠি দিয়েছে ইডি। এবং প্রত্যেকবারই বলা হয়েছে দিল্লিতে গিয়ে জেরার মুখোমুখি হতে। মঙ্গলবার আদালতে এই মামলার শুনানি ছিল। ইডির এই বারবার দিল্লিতে ডেকে জেরা করার বিষয়টি নিয়ে আদালত এদিন কড়া মনোভাব দেখিয়েছে। বিচারপতি রাজশেখর মান্থা ইডির আইনজীবীর কাছে প্রশ্ন করেন, কেন অন্যতম সাক্ষীকে কলকাতায় জেরা করা হচ্ছে না। কলকাতায় নিজাম প্যালেস বা সিজিওতে ইডির অফিস তো রয়েছে। বিচারপতি সুমিত রায়ের সুরক্ষার মেয়াদ বৃদ্ধি করেন। সুমিতের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, আমাদের যা আবেদন ছিল কার্যত সেটাই গৃহীত হয়েছে এবং বিচারপতি রাজশেখর মান্থা এই যুক্তিকে মান্যতা দিয়েছেন।

আরও পড়ুন- অখিলেশের পাশে মমতা: ফেব্রুয়ারিতে লখনউয়ে প্রচারসভা তৃণমূল সুপ্রিমোর

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...