Thursday, May 14, 2026

India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে ৩১ রানে হার ভারতের

Date:

Share post:

ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa) একদিনের সিরিজের প্রথম ম‍্যাচে হার ভারতের( India)। বুধবার প্রোটিয়াদের কাছে ৩১ রানে হারল কে এল রাহুলের( KL Rahul)  দল। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে শতরান করেন বাভুমা এবং ভ্যান ডার ডুসেন। ১১০ রান বাভুমা। ১২৯ রান করে অপরাজিত ভ্যান ডার ডুসেন। ২৭ রান করেন কুইন্ট ডি’কক। ভারতের হয়ে ২ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। একটি উইকেট নেন অশ্বিন। ভারতের হয়ে এদিন অভিষেক ঘটে ভেঙ্কটেশ আইয়রের।

জবাবে ব‍্যাট করতে নেমে ২৬৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই চালান বিরাট কোহলি, শিখর ধাওয়ান এবং শার্দুল ঠাকুর। ৭৯ রান করেন ধাওয়ান। ৫১ রান করেন কোহলি। ৫০ রানে অপরাজিত শার্দুল। ১২ রান করেন অধিনায়ক কে এল রাহুল। ১৬ রান করেন ঋষভ পন্থ। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, তাবরেইজ শামসী এবং অ‍্যান্দেলে। একটি করে উইকেট নেন মাক্রাম এবং কেশব মহারাজ।

আরও পড়ুন:Sc Eastbengal: নতুন কোচের হাত ধরে আইএসএলে প্রথম জয় এসসি ইস্টবেঙ্গলের


Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...