Saturday, May 16, 2026

স্ট্রেট ব্যাটে অভিষেক, উড়িয়ে দিলেন কল্যাণ-বিতর্ক

Date:

Share post:

যাবতীয় বিতর্ক উড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গোয়াতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর সাফ কথা,” কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বলেছেন? উনি বলেছেন মমতাদি তাঁর নেত্রী। বাকিদের মানেন না। আমারও নেত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ই। বাকিদের মানি না। তাহলে বিরোধ কোথায়? দলে গণতন্ত্র আছে। কেউ নিজের কথা বলতেই পারেন।” অভিষেক এখানেই থামেননি। তাঁর বিরুদ্ধে কল্যাণ যে আক্রমণ করেছেন, সে প্রসঙ্গ স্ট্রেট ব্যাটে উড়িয়ে আরেক তত্ত্ব খাড়া করেছেন অভিষেক। তাঁর যুক্তি, এর থেকে প্রমাণ হয় তৃণমূলে কংগ্রেসের মত কোনো হাইকমান্ড কালচার নেই। বস্তুত অভিষেক এদিন যে পরিণত দক্ষতায় যাবতীয় বিতর্কে জল ঢেলেছেন, তাতে এই বিরোধ নিয়ে অতিআগ্রহী বিরোধী দলগুলি বা মিডিয়ার একাংশের মাথায় হাত পড়েছে।

আরও পড়ুন: পুরভোটের আগে ভাঙনের মুখে গেরুয়াশিবির, তৃণমূলে যোগ খড়গপুরের যুব মোর্চা নেতার

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...