Sunday, March 15, 2026

Sourav Ganguly: কোহলিকে শো-কজের কোন পরিকল্পনা ছিল না, জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট

Date:

Share post:

বিরাট কোহলিকে ( Virat Kohli) শো-কজের নোটিশ পাঠানো কোন কথাই ঠিক নয়,এদিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট ( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। গত দু’দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল যে, দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করার জন্য কোহলিকে শো-কজের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। এমনকি বোর্ড সচিব জয় শাহ নাকি কোনও রকমে সৌরভকে এই শো-কজ করা থেকে নিরস্ত করেছিলেন। আর এদিন এই খবর একেবারেই সত‍্যি নয় বলে উড়িয়ে দিলেন মহারাজ।

এদিন তিনি বলেন,” বিরাটকে শো কজের নোটিস পাঠানোর খবর একেবারেই সত্যি নয়।”

ঘটনার সূত্রপাত, দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি জানিয়েছিলেন, টি-২০ ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার কথা বলার পর বোর্ডের তরফে কোনও বিরোধিতা করা হয়নি। বরং এটাকে এগিয়ে যাওয়ার পরবর্তী ধাপ হিসাবে মেনে নেওয়া হয়েছিল। যদিও তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কোহলিকে বারবার নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি।

আরও পড়ুন:Mohammedan Sporting: মহামেডানের গোলরক্ষক কোচ হলেন সন্দীপ নন্দী

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...