Sunday, March 15, 2026

Goa: গোয়ায় ঝড় তুলতে প্রস্তুত তৃণমূলের তারকা প্রচারকের তালিকা, যাচ্ছেন মমতা-অভিষেক

Date:

Share post:

১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন। প্রচারের জন্য তারকা প্রচারকের তালিকা নির্বাচন কমিশনকে জমা দিল তৃণমূল (Tmc)। তালিকায় রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)-সহ মোট ৩০ জন তারকা প্রচারকের নাম।

৩০ জনের তারকা প্রচারকের তালিকায় আছেন সাংসদ লুইজিনহ ফ্যালেরিও, সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev), লিয়েন্ডার পেজ। পাশাপাশি, রয়েছেন মানস ভুঁইয়া, যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ, সৌরভ চক্রবর্তীরাও।

গোয়ায় নির্বাচনের আগে ইতিমধ্যেই সেখানে সাংগঠনিক কাজ করতে সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে নিজেই জানিয়েছেন তিনি ফের গোয়া যাবেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে দ্বীপরাজ্যে প্রচারে ঝড় তুলতে চাইছে জোড়াফুল শিবির। তার আগে তারকা প্রচারকের তালিকা জমা দিয়ে তৃণমূল বুঝিয়ে দিল গোয়ায় বিজেপি, কংগ্রেস-সহ বাকি রাজনৈতিক দলগুলি যতই কুৎসা করুক গোয়ায় এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় তারা। কলকাতা পুরসভা নির্বাচনী প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, গোয়ায় হয় তৃণমূল সরকার গড়বে, নয়তো বিরোধী আসনে বসবে। এর মাঝামাঝি কিছু হবে না। ফলে কাউকে এক ইঞ্চি জমি ছাড়ার প্রশ্ন নেই। সেই মতোই রণকৌশল সাজাচ্ছে জোড়া ফুল শিবির।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবকে এড়িয়ে DM-দের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, গরহাজির বাংলার জেলাশাসকরা

এক ঝলকে গোয়ায় তৃণমূলের তারকা প্রচারকের তালিকা-

আরও পড়ুন- Ipl: ২০২২-এ ভারতে দর্শকশূন‍্য স্টেডিয়ামেই হতে পারে আইপিএল : সূত্র

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...