Wednesday, June 24, 2026

TMC Goa: গোয়ার উন্নয়নে তৃণমূলের হাত ধরুন, সোনিয়াকে খোলা চিঠি নাফিসার

Date:

Share post:

সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) খোলা চিঠি লিখলেন গোয়ার তৃণমূল কংগ্রেস নেত্রী নাফিসা আলি (Nafisa Ali)। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখা চিঠিতে গোয়ায় তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে জোটের জন্য উদ্যোগী হতে অনুরোধ জানিয়েছেন তিনি। লিখেছেন, সোনিয়া গান্ধী যে কোনোরকম “পেটি ইগো পলিটিক্সের উর্ধ্বে”। গোয়ার মানুষের ভালোর জন্য সোনিয়া গান্ধী, পি. চিদম্বরমকে বলুন তৃণমূল কংগ্রেসের হাত ধরার জন্য যা করার দরকার তা করতে। গোয়ায় বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করুক কংগ্রেস।

লম্বা চিঠিতে নাফিসা সোনিয়া গান্ধীকে আবেদন করেছেন, গতবার ১৭ জন বিধায়ক পাওয়ার পরও কংগ্রেস গোয়ায় সরকার তৈরি করতে পারেনি৷ বিভিন্ন কারণে ইগো সামনে থাকায় সে সুযোগ হেলায় নষ্ট হয়েছে৷ ফলস্বরূপ পাহাড় প্রমাণ দূর্নীতি সহ একাধিক কারণে গোয়া আজ ধ্বংসাবশেষে পরিনত হয়েছে। গোয়ার মানুষ পরিবর্তন চাইছেন। আসুন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোয়ার ভালোর জন্য কাজ করি।

তৃণমূল নেত্রী নাফিসা আলির এই খোলা চিঠি শোরগোল ফেলে দিয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট বার্তা নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূলের সহ সভাপতি পবন ভার্মা জোট বার্তা নিয়ে পি.চিদম্বরমের বাড়ি গিয়েছিলেন। কিন্তু কংগ্রেসের তরফে সদর্থক বার্তা পাওয়া যায়নি। এবার নাফিসা আলি সরাসরি গোয়ার মানুষের কথা বলে তৃণমূল কংগ্রেসের হাত ধরার আবেদন করলেন। যাতে স্বভাবতই বল গিয়েছে কংগ্রেস সভানেত্রীর কোর্টে। এরপর কংগ্রেসের পদক্ষেপ বলে দেবে তারা কী চাইছে!

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবকে এড়িয়ে DM-দের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, গরহাজির বাংলার জেলাশাসকরা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...