Saturday, March 14, 2026

Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেনের ( Australian Open) কোয়ার্টার ফাইনালে পৌঁছে  গেলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। রবিবার চতুর্থ রাউন্ডে তিনি হারালেন আদ্রিয়ান মান্নারিনোকে (Adrian Mannarino)। ম‍্যাচের ফলাফল  ৭-৬ (১৬-১৪), ৬-২, ৬-২।

ম‍্যাচে এদিন দুরন্ত দাপট দেখান নাদাল। তবে শুরুতে জয় পেতে বেগ পেতে হয় নাদালকে। প্রথম সেটই গড়ায় টাইব্রেকারে। সেখানেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। মোট ২৮ মিনিট ৪০ সেকেন্ড ধরে চলা টাইব্রেকারে শেষ হাসি হাসেন নাদাল। জেতেন ১৬-১৪ পয়েন্ট। দ্বিতীয় সেটেও দাপট বজায় রাখেন তিনি। তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মান্নারিনো। কিন্তু শেষমেশ ম‍্যাচ বার করে নেন নাদাল। এই নিয়ে ১৪ বার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নাদাল।

এই জয়ের পর নাদাল বলেন, “প্রথম সেটটা অসাধারণ ছিল। যা খুশি হতে পারত। শেষ দিকে এসে আমি ভাগ্যবান ছিলাম, তাই জিততে পেরেছি। দু’জনেই যথেষ্ট সুযোগ পেয়েছি এবং সেটাকে কাজে লাগিয়েছি।”

এদিকে মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা-রাজীব রাম জুটিও। তাঁরা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৭-৬, ৬-৪ হারান এলেন পেরেজ এবং ম্যাটওয়ে মিডলকপের জুটিকে।

আরও পড়ুন:Pv Sindhu: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ‍্যাম্পিয়ন পিভি সিন্ধু, করোনার কারণে বাতিল পুরুষদের ফাইনাল ম্যাচ

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...