Thursday, May 14, 2026

প্রাতর্ভ্রমণের জন্য খুলে গেলো ভিক্টোরিয়া মেমোরিয়াল গেট

Date:

Share post:

করোনা (Corona) আবহের জন্য বন্ধ করা হয়েছিল। সংক্রমণ কিছুটা কমতেই শহরের প্রাতর্ভ্রমণকারীদের জন্য খুলে গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) গেট। আপাতত উদ্যান এলাকাই খোলা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ, সোমবার থেকে প্রতিদিন সকাল সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ৩ ঘণ্টার জন্য খুলবে ভিক্টোরিয়ার গেট।

আরও পড়ুন:Weather Forecast:সোমেও দেখা নেই সূর্যের, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

এ প্রসঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কাউন্টার থেকে বা অনলাইন অ্যাপের মাধ্যমে টিকিট কেটে প্রবেশ করা যাবে উদ্যান এলাকায়। এছাড়াও প্রাতর্ভ্রমণের জন্য যে সমস্ত নাগরিকের বৈধ বার্ষিক পাস রয়েছে, তাঁরাও নির্ধারিত সময়ে ভিক্টোরিয়ার উদ্যানে হাঁটাহাঁটি এবং শরীর চর্চা করতে পারবেন। তবে দিনের অন্যান্য সময় ভিক্টোরিয়ার উদ্যান এবং গ্যালারি সরকারি বিধি মেনে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে বিকেলের প্রোজেকশন ম্যাপিং শোটিও বন্ধ রাখা হবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...