Thursday, May 14, 2026

Corona Update: দেশে নিম্নমুখী করোনার গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার

Date:

Share post:

গত কয়েকদিন ধরেই স্বস্তি দিয়ে নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus)আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন। মৃত্যু হয়েছে ৪৩৯ জন। করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪৩ হাজার ৪৯৫ জন। সুস্থতার হার ৯৩ শতাংশের সামান্য বেশি। মোট আক্রান্তের ৫.৬৯ শতাংশ বর্তমানে অ্যাকটিভ রোগী।যদিও দৈনিক পজিটিভিটি রেট ১৭.৭৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২০.৭৫ শতাংশ।

আরও পড়ুন:Covid-19: ইউরোপে করোনার শক্তিক্ষয়, তারপরই শেষের পথে অতিমারি, জানাল হু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিডে মারা গিয়েছেন ৪৩৯ জন। অতিমারির তৃতীয় ঢেউয়ে মৃত্যুর হার দ্বিতীয় ঢেউয়ের তুলনায় অনেকটাই কম। পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৮০৫ জন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯১৯৭ জন।

তবে নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে ওমিক্রনের সাব-স্ট্রেন BA.2। যা RTPCR পরীক্ষায় ধরা না পড়ায় উদ্বেগ আরও বেড়েছে। ডেনমার্কে প্রথম এই সাব-স্ট্রেনটির খোঁজ মিলেছে। এর হাত ধরেই ইংল্যান্ড, ভারত-সহ বেশ কয়েকটি দেশে সংক্রমণ ছড়াচ্ছে।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...