Saturday, March 14, 2026

জানুয়ারিতে এবার রেকর্ড বৃষ্টি দিল্লিতে, জারি শৈত্যপ্রবাহের সর্তকতা

Date:

Share post:

জানুয়ারি মাসে এবার রেকর্ড বৃষ্টি (Rainfall) দিল্লিতে (Delhi)। সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন। চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। রবিবার মৌসম ভবন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে দিল্লির বৃষ্টি ১২২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লিতে ২৩ জানুয়ারি সকাল পর্যন্ত ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ১৯০১ এক সাল থেকে আবহাওয়ার ডেটাবেসে সর্বোচ্চ।

আরও পড়ুন: বিজেপিকে ধাক্কা দিতে দেশের সবচেয়ে লম্বা মানুষ UP ভোটের আগে সমাজবাদী পার্টিতে

মৌসম ভবন জানিয়েছে, এর আগে ১৯৮৯ সালের জানুয়ারি মাসে দিল্লিতে ৭৯ মিলিমিটার এবং ১৯৯৫ সালে ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। মৌসম ভবন এদিন জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টা দিল্লি (Delhi) ও সংলগ্ন অঞ্চল ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে প্রবল শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সঙ্গে থাকবে ঘন কুয়াশা। কুয়াশার জেরে যান চলাচল ও ট্রেন চলাচল বিপর্যস্ত হবে। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসেও দিল্লিতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন।

 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...