Thursday, May 14, 2026

Higher Secondary Practical Class:অনলাইনেই উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল ক্লাস

Date:

Share post:

উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল ক্লাস অনলাইনেই হতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে বিজ্ঞান বিভাগের বিষয়গুলির হাতেকলমে প্র্যাকটিক্যাল ক্লাস পোর্টালে তুলে দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং শিক্ষা পোর্টালে আগামী ১ ফেব্রুয়ারি থেকে এগুলি পাওয়া যাবে। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে।

আরও পড়ুন:Visva Bharati:বিস্ফোরক উপাচার্য, বিশ্বভারতী হয়েছে এখন বোলপুরভারতী

ইতিমধ্যেই অতিমারি পর্বে সংক্রমণ বাড়তে থাকায় ফের বন্ধ হয়ে যায় স্কুল। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা প্র্যাকটিক্যাল ক্লাস কীভাবে করবে তা নিয়ে সংশয় দেখা দেয়। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে অনলাইন পদ্ধতিতেই হবে এই প্র্যাকটিক্যাল ক্লাস।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্র্যাকটিক্যাল ক্লাসের ভিডিয়ো ছোট ছোট মডিউলে ভাগ করে শিক্ষা পোর্টালে আপলোড করা হবে। সেইসব ভিডিয়ো দেখেই পড়ুয়ারা নিজেদের তৈরি করে নিতে পারবেন। এই ভিডিয়োতে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা ও তার ফল কী বেরোচ্ছে, তা ভালোভাবে বোঝানো হবে পড়ুয়াদের। ফলে পড়ুয়াদের সঠিক ভাবে কোনও জিনিস বুঝতে সমস্যা হবে না পড়ুয়াদের।

প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এনরোলমেন্ট পর্ব শুরু হয়েছে।  আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এই এনরোলমেন্ট পর্ব চলবে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...