Friday, May 15, 2026

যুব বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশের বিরুদ্ধে পাল্লা ভারী ভারতের

Date:

Share post:

অনূর্ধ-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। তার আগে ভারতীয় শিবিরের জন্য খুশির খবর, অধিনায়ক যশ ঢুল-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের সুস্থ হয়ে ওঠা।

কোভিড আক্রান্ত হওয়ার কারণে গ্রুপের শেষ দুটো ম্যাচে খেলতে পারেননি যশ, শেখ রশিদ, সিদ্ধার্থ যাদবরা। যদিও তাতেও কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে সমস্যা হয়নি ভারতের। বরং আয়ারল্যান্ড ও উগান্ডাকে বড় ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠেছে তারা।

বিসিসিআই-এর সূত্র জানিয়েছে, যশ-সহ কোভিড আক্রান্ত সব ক্রিকেটারই ফিট হয়ে উঠেছেন। বাংলাদেশ ম্যাচে এঁদের প্রত্যেকের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে।চলতি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজ বাওয়া ও অঙ্গক্রিশ রঘুবংশী। বল হাতে দুরন্ত ফর্মে বাঁ হাতি স্পিনার ভিকি অস্টওয়াল। সব মিলিয়ে ফেভারিট হিসেবেই শনিবার মাঠে নামবেন যশরা।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...