Sunday, March 15, 2026

U-19 World Cup: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে লক্ষণকে কৃতজ্ঞতা জানালেন যশ

Date:

Share post:

বাংলাদেশকে( Bangladesh) হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ( U-19 World Cup) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল ( India Team)। বাংলাদেশকে ৫ উইকেটে হারাল যশ ধুল্লের ছেলেরা। সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া।

ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক যশ ধুল্ল। প্রথমে ব‍্যাট করতে নেমে ১১০ রান করে বাংলাদেশ। ভারতের হয়ে তিনটি উইকেট নেন রবি কুমার। দুটি উইকেট নেন ভিকি ওটসল। একটি করে উইকেট নেন রাজবর্ধন, কুশল তাম্বে এবং অঙ্গকৃষ্ণ। জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারত। ভারতের হয়ে ৪৪ রান করেন অঙ্গকৃষ্ণ। ২৬ রান করেন শেখ রশিদ। বাংলাদেশের হয়ে চার উইকেট রিপন মণ্ডলের। একটি উইকেট তানজিম হাসান সাকিব।

এদিকে এই জয়ের পর ভারত অধিনায়ক  কৃতজ্ঞতা জানালেন জাতীয় অ‍্যাকাডেমির কোচ ভিভিএস লক্ষণকে। যশ বলেন,” লক্ষ্মণ স্যর তাঁর অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন। যেটা মাঠে আমাদের খুব কাজে লাগে।”

এদিকে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দিয়ে যশ বলেন, “দলের সংমিশ্রণটা দারুণ হয়েছে। আমরা এক সঙ্গে খুব ভাল খেলছি। একজন কেউ একটু ঝিমিয়ে পড়লে আমরা এক সঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়ে তাকে তুলে ধরি।”

আরও পড়ুন:Sc EastBengal: ছেলেদের লড়াকু মানসিকতায় খুশি লাল-হলুদ কোচ

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...