Thursday, May 14, 2026

‘খেলা হবে’ থেকে ‘লক্ষ্মীর ভান্ডার’, কী নেই ! ছেলের বিয়েতে অভিনব তত্ত্ব মায়ের

Date:

Share post:

ছেলের বিয়েতে অভিনব তত্ত্ব সাজালেন মা। বিয়ের তত্ত্ব ডালা সেজে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের এক-একটি প্রকল্পের নামে। কোনওটির নাম ‘খেলা হবে’ তো আবার কোনওটির ‘স্বাস্থ্যসাথী’। এছাড়াও ‘সবুজসাথী’, ‘রূপশ্রী’, ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘শিশুসাথী’ প্রায় সব প্রকল্পই স্থান পেয়েছে তত্ত্ব ডালায়। ছোট ছেলে প্রবীর চক্রবর্তীর বিয়েতে এমনই অভিনব সুসজ্জিত তত্ত্ব ডালা ছেলের শ্বশুরবাড়িতে পাঠাতে উদ্যোগ নিয়েছেন নবদ্বীপ বড়ালঘাটের পবিত্রময় সেনগুপ্ত রোডের বাসিন্দা মণিকা চক্রবর্তী। নদিয়ার নবদ্বীপের তৃণমূল সমর্থক মণিকা চক্রবর্তী। ছেলে প্রবীরও তৃণমূলের যুব রাজনীতির সঙ্গে যুক্ত। আগামী ২ ফেব্রুয়ারি চারহাত এক হবে প্রবীর ও কৃষ্ণনগরের ইশিতার।

আরও পড়ুন- তৃণমূলের সাংগঠনিক নির্বাচন দেখতে আমন্ত্রণ অন্য দল ও বিশিষ্টদের

সেজে উঠেছে তত্ত্ব ডালা। শেষ মুহূর্তের রূপটানের কাজ চলছে জোরকদমে। ২ তারিখ হবু বৌমার বাড়ি পৌঁছে যাবে এই তত্ত্ব। সরকারি ২৫টি প্রকল্পের নামে তত্ত্ব ডালা সাজিয়েছেন মা মণিকা দেবী। ফুলসজ্জার বিছানায় ‘খেলা হবে’ এর পরে বিয়ের তত্ত্বেও লাগল রাজনীতির ছোঁয়া।
‘কন্যাশ্রী’ তত্ত্ব ডালায় যেমন রয়েছে কনের প্রসাধনী সামগ্র তেমনই ‘রূপশ্রী’তে নববধূর আলতা-সিঁদুর-টিপ। কোভিড পরিস্থিতি মাথায় রেখে ‘স্বাস্থ্যসাথী’ তে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ। ‘লক্ষ্মীর ভান্ডার’-এ যেমন রয়েছে ৫০০ টাকার নোটও।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...