Thursday, May 7, 2026

৬-৭ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন, ইন্ডোরে জানালেন তৃণমূলনেত্রী

Date:

Share post:

নেতাজি ইন্ডোরে দলীয় নির্বাচনে ফের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর মঞ্চ থেকে নেত্রী জানালেন, কম করে ৬-৭ জন বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন। এই তথ্য দলীয় নেতৃত্বের সামনে রেখে নেত্রীর ঘোষণা, জোর করে কাউকে দলে নেওয়া হবে না। কেউ যদি কাজ করতে চেয়ে দলে আসতে চান, তাহলে তিনি বা তাঁরা দলে স্বাগত। ভালবেসে দলে আসতে হবে। দলীয় অনুশাসন মেনে চলতে হবে।

আরো পড়ুন – WHO:ভারতের মানচিত্র বিকৃত করার অভিযোগ, হু-কে কড়া বার্তা কেন্দ্রের

 

নেতাজি ইন্ডোরে হাততালির ঝড়ের মাঝে নেত্রী বলেন, মা-বোনেদের আরও বেশি করে দলে নিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে আরও এগিয়ে আসতে হবে। আমি চাই উত্তাল ছাত্র আন্দোলন। মানুষের প্রতিবাদের জায়গা হারাচ্ছে। আগামী দিন আরও জোরদার লড়াই হবে। এমন কোনও কাজ করা যাবে না, যাতে বিজেপি শক্তিশালী হয়।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...