Thursday, May 7, 2026

School Reopening : আগামিকাল থেকে স্কুল খুলছে রাজ্যে

Date:

Share post:

করোনা ভীতি কাটিয়ে আগামিকাল,  বৃহস্পতিবার থেকে ফের  স্কুল খুলছে রাজ্যে। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই শুধু  স্কুলে যাবে। অন্য শ্রেণির পড়ুয়ারাও যাতে খুব শীঘ্রই স্কুলে যেতে পারে সে ব্যাপারেও আশ্বস্ত করেছে স্কুল শিক্ষা দফতর।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরোপুরি কোভিড বিধি মেনে স্কুল চালু করতে হবে। তাই যুদ্ধকালীন ভিত্তিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে স্যানিটাইজেশন করার কাজ চলছে  । জানা গিয়েছে, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির সব ক্লাস একই সময়ে হবে।  ক্লাস শুরুর আধ ঘন্টা আগে পড়ুয়াদের স্কুলে পৌঁছে যেতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিকাল ক্লাসও শুরু হয়ে যাবে  ৩ ফেব্রুয়ারি থেকে।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...