Friday, May 15, 2026

Sourav Ganguly: বেঙ্গালুরুতে হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

বেঙ্গালুরুতে ( Bengaluru) হতে চলেছে শ্রীলঙ্কার (Srilnaka) বিরুদ্ধে দিন-রাতের টেস্ট। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি (Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। তিনি বলেন, বেঙ্গালুরুতে হবে গোলাপি বলের এই টেস্ট ম্যাচ।

এই নিয়ে এক ক্রীড়া ওয়েবসাইটকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “হ্যাঁ, বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্ট হবে। আমরা এখনও সমস্ত ভেন্যু ঠিক করে উঠতে পারিনি, তবে খুব শীঘ্রই তা জানানো হবে।”

এর আগে ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে, এবং ২০২১ সালে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলেছে ভারতীয় দল। আগামী ২০ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শেষের পর, ভারতের মাটিতে টি-২০ এব দুটি টেস্ট সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা।

এদিকে বেঙ্গালুরুতে এই টেস্টটি বিরাট কোহলির জন্য বিশেষ, কারণ এটি বিরাট কোহলির শততম টেস্ট হবে। কেপটাউনে নিজের ৯৯তম টেস্ট খেলেছেন বিরাট কোহলি।

আরও পড়ুন:India Team: করোনায় আক্রান্ত ধাওয়ান, শ্রেয়স আইয়ররা, ভারতীয় দলে ডাক মায়ঙ্ককে

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...