Monday, May 4, 2026

Kumar Sanu: মাকে হারালাম, সুরসম্রাজ্ঞীর স্মৃতচারণায় শোকস্তব্ধ কুমার শানু

Date:

Share post:

সঙ্গীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। নক্ষত্রপতনের খবর পেতেই শোকস্তব্ধ কুমার শানু। বললেন, ‘মনে হচ্ছে মাকে হারালাম’।

আরও পড়ুন:Lata Mangeshkar: ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা

এদিন সংবাদমাধ্যমকে শানু বলেন, “লতা জি আর নেই। মনে হচ্ছে মা-কে হারালাম। আমি প্রচুর গান রেকর্ড করেছি ওঁর সঙ্গে। প্রথমবার নয়া শাওন গানটি একসঙ্গে গেয়েছিলাম। খুব ভয় লেগেছিল। কিন্তু আত্মবিশ্বাস যুগিয়েছিলেন লতাজিই। বলেছিলেন গান ভালো হয়েছে। আমাদের কাছে লতাজী সরস্বতী। মনে হয়েছিল, উনি যখন বলছেন, তাহলে সত্যি সত্যি ভালো গান গেয়েছি। ভিতর থেকে সাহস পেয়েছিলাম ওই কথাটায়। উনি বলেছিলেন শানু তুমি খুব সুরে গাও। এমন করেই গান গাইতে থাকো। এর থেকে বড় প্রাপ্তি আমার জীবনে আর কিছু হতে পারে না।’

এদিন ভারতরত্নের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শানু লেখেন, “লতা দিদির প্রয়াণের খবরে আমি মর্মাহত। কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। আমি সহ সকল গায়িকাদের কাছে তিনি মা সরস্বতী ছিলেন। সংগীত জগতের কাছে আশীর্বাদ স্বরূপ ছিলেন তিনি। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিন, এটাই প্রার্থনা করি। ওঁ শান্তি।”

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে