Thursday, May 14, 2026

Babul Supriyo: গোয়ায় প্রচারে গিয়ে আক্রমণের শিকার বাবুল, টুইটে জানালেন তৃণমূল নেতা

Date:

Share post:

ভোটমুখী গোয়ায় প্রচারে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র। রবিবার ভোট প্রচারের সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায় এক দুষ্কৃতী, টুইটারে এমনটাই জানিয়েছেন বাবুল।

আরও পড়ুন:16Akrur Dutta Lane, কলকাতার এই বাড়ির আনাচে-কানাচেও ছড়িয়ে সুর সম্রাজ্ঞীর স্মৃতি

টুইটারে বাবুল লেখেন, ‘গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতী আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কংগ্রেস ও বিজেপি-র মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে লড়ছে ওই দলটি। কিন্তু নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি।’’


তাঁর উপর হামলার ঘটনা নিয়ে একের পর এক টুইট করেছেন বাবুল (Babul Supriyo)। জানিয়েছেন, ওই ঘটনার পর সঙ্গে সঙ্গেই পুলিশ চলে আসে সেখানে। তবে তিনি এখনও কোনও লিখিত অভিযোগ জানাননি। টুইটারে বাবুল আরও লেখেন, ‘মানুষের কাছে ভোট চাওয়া প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার। আমি একাই ওই দুষ্কৃতীকে শায়েস্তা করতে পারতাম। কিন্তু তত ক্ষণে পুলিশ চলে এসেছে।’

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...