Monday, May 4, 2026

Asha’s Tribute: শৈশবের সাদা-কালো ছবি দিয়ে লতাদিদিকে শ্রদ্ধা-স্মরণ আশা ভোঁসলের

Date:

Share post:

হাসপাতালের রোগশয্যা থেকে শেষযাত্রা- দিদির পাশে ছিলেন বোন আশা ভোঁসলে। তারপর সোশ্যাল মিডিয়ায় নিজেদের শৈশবের ছবি পোস্ট করেন তিনি।

দীর্ঘ সময় শুধু বলিউড নন, তামাম ভারতীয় ভাষার সঙ্গীত জগৎকে রীতিমতো শাসন করেছেন দুই বোন- লতা-আশা। সেই এক বন্ধনীতে উচ্চারণ হওয়ার নামের একজনের চিরবিদায় হল রবিবার। হাসপাতালে দিদি লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) রোগশয্যা থেকে শুরু করে শিবাজি পার্কে শেষকৃত্য পর্যন্ত পাশে ছিলেন বোন আশা ভোঁসলে (Asha Bhonsle)। হাসপাতালে থাকাকালীন লতার শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন আশা। কিন্তু মৃত্যুর পরে আর কোনও প্রতিক্রিয়া দেননি। গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের আর দিদি লতার ছোটবেলার কালো-সাদা ছবি পোস্ট করেন আশা। লেখেন হৃদয় ছোঁয়া দুটি লাইন,

“দিদি আর আমি… অনেক স্মৃতি। আমরা সবসময় একসাথে থাকব” (Didi and I… So many memories. We shall always be together) এর পাশাপাশি একটি হার্ট ইমোজিও দিয়েছেন তিনি।

92 বছর বয়সে চিরবিদায় নিয়েছেন সুর সম্রাজ্ঞী ভারতরত্ব লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান সঙ্গীত জগৎ। সারাদেশের সঙ্গীতপ্রিয় মানুষের কাছে রবিবার অত্যন্ত বেদনার দিন। লতা দিদিকে বিশেষ ভাবে স্মরণ করেছেন আশা ভোঁসলে।

 

 

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে